×

আন্তর্জাতিক

রাশিয়ান প্রতিনিধিকে ইউক্রেনের এমপির কিল-ঘুষি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ১২:০৩ পিএম

https://www.youtube.com/watch?v=JWcQmWsQD-c

দৌড়ে গিয়ে রাশিয়ান প্রতিনিধিকে কিল-ঘুষি মারেন ইউক্রেনের সংসদ সদস্য ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি। তুরস্কের আঙ্কারায় পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য ব্ল্যাক সি ইকনোমিক কোঅপারেশনের (পিএবিএসইসি) ৬১তম সাধারণ অধিবেশন চলাকালে এ কাণ্ড ঘটান তিনি। খবর নিউজউইকের

কিয়েভ পোস্টের বিশেষ সংবাদদাতা জ্যাসন জে স্মার্ট তার ভেরিফায়েড টুইটার একাউন্টে বৃহস্পতিবার রাতে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৭ লাখ বার দেখা হয়েছে। হাজার হাজার মানুষ তা শেয়ার দিয়েছেন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, অধিবেশনে ইউক্রেনের পতাকা ধরে দাঁড়িয়ে ছিলেন ইউক্রেনের সংসদ সদস্য ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি। রাশিয়ার ওই ব্যক্তি হুট করে এসে পতাকা ছিনিয়ে নেন। ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি তেড়ে গিয়ে রুশ ব্যক্তিকে কিল-ঘুষি মেরে পতাকা কেড়ে নেন।

নিউজউইকের ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে কিংবা ওই কিয়েভ পোস্টের সাংবাদিকের টুইটার পোস্টে পতাকা ছিনিয়ে নেয়া রাশিয়ার প্রতিনিধির নাম পরিচয় উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, কৃষ্ণ সাগর অর্থনৈতিক কমিউনিটি প্রতিষ্ঠিত হয়েছিল ৩০ বছরেরও বেশি সময় আগে। রাশিয়া এবং ইউক্রেন এ দুই দেশই এটির সদস্য। কৃষ্ণ সাগরীয় অঞ্চলগুলোতে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিয়ে কাজ করতে এই কমিউনিটির যাত্রা শুরু হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App