×

আন্তর্জাতিক

ভারতের ওপর নির্ভর করছে সুসম্পর্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০১:২০ এএম

ভারতের ওপর নির্ভর করছে সুসম্পর্ক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। ফাইল ছবি

সমাধানের বদলে ভারত সন্ত্রাসকে ‘ইসলাম বিদ্বেষ’ ছড়ানো ও ‘হিন্দু শ্রেষ্ঠত্ববাদকে’ উস্কে দেয়ার কাজে ব্যবহার করছে। আন্তঃসীমান্ত সন্ত্রাস সমাধানে ভারতের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, সন্ত্রাস সমাধানের চেয়ে ভারত সরকার সন্ত্রাসকে তাদের রাজনৈতিক সুবিধায় কাজে লাগাচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি।

ভারতের গোয়ায় এসসিও (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের এক ফাঁকে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বিলওয়াল ভুট্টো।

তিনি বলেন, সন্ত্রাসকে কাজে লাগিয়ে ‘ইসলাম বিদ্বেষ’ ছড়ানো ও ‘হিন্দু শ্রেষ্ঠত্ববাদকে’ উসকে দিয়ে পাকিস্তানকে কোণঠাসা করার কৌশল ‘পুরনো’ ও ‘অকেজো’ হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, আমরা যদি সত্যিই সন্ত্রাস বন্ধ করতে চাই তাহলে ‘অনর্থক বাগাড়ম্বর’ বাদ দিয়ে সত্যিকারের উদ্বেগ নিয়ে কথা বলতে হবে। ভারতের উদ্বেগকে আমরা গুরুত্ব দেই। এ ব্যাপারে পাকিস্তানের নিজেদেরও অনেক উদ্বেগ রয়েছে।

বিলওয়াল ভুট্টো বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসের অনেক বড় শিকার। এসসিও জোটভুক্ত দেশগুলোর মধ্যে সন্ত্রাসী ঘটনায় পাকিস্তানে সবচেয়ে বেশি লোক মারা গেছে। ব্যক্তিগতভাবে আমি নিজেই সন্ত্রাসের শিকার।

বিলওয়াল ভুট্টোর মা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে সন্ত্রাসীর গুলিতে নিহত হন।

প্রায় ১২ বছর পর এই প্রথম পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ভারত গেলেন। তবে এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বা ভারত সরকারের অন্য কোনো মন্ত্রী বা কর্মকর্তার সঙ্গে ভুট্টোর দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App