×

আন্তর্জাতিক

ভারতে সেতু ভেঙে নিহত ২২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৪:৪৪ পিএম

ভারতে সেতু ভেঙে নিহত ২২

ছবি: সংগৃহীত

সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে ২২ জন নিহত হয়েছে। ভারতের মধ্য প্রদেশে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩১ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) খারগোনে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। খবর টাইমস অব ইন্ডিয়া।

তিনি জানান, ৫০ জন আরোহী নিয়ে বাসটি ইন্দোর যাচ্ছিল। যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা এলাকায় পৌঁছালে সেতুর ওপর থেকে পড়ে যায় সেটি। দুর্ঘটনাকবলিতদের উদ্ধারে জরুরি সেবাকর্মীদের পাশাপাশি কাজ করছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চার লাখ, গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আহতদের চিকিৎসার খরচও রাজ্য সরকার বহন করবে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া নিহতদের পরিবারগুলোকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App