×

আন্তর্জাতিক

বুথ ফেরত জরিপে কর্নাটকে বিজেপির চেয়ে এগিয়ে কংগ্রেস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ১০:৫৩ পিএম

বুথ ফেরত জরিপে কর্নাটকে বিজেপির চেয়ে এগিয়ে কংগ্রেস
বুথ ফেরত জরিপে কর্নাটকে বিজেপির চেয়ে এগিয়ে কংগ্রেস

ফাইল ছবি

চার দশকের ধারা মেনেই কর্নাটকে এবারো ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

বুধবার (১০ মে) অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা পূর্বাভাস দিয়েছে, বিধানসভা ভোটে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পেছনে ফেলে সবচেয়ে বড় দল হয়ে উঠতে পারে কংগ্রেস। কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেয়া হলেও অধিকাংশ সমীক্ষাতেই ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস দেয়া হয়েছে। তেমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার দল জেডি (এস)-এর ভূমিকা। খবর আনন্দবাজার পত্রিকার।

যদিও নির্বাচনে এমন বুথ ফেরত সমীক্ষার ফল সব সময় যে মেলে, তা নয়। কিন্তু সরাসরি ভোটদাতাদের ম্যান্ডেট নেয়ার এই পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি থাকায়, এই ধরনের সমীক্ষাকে অস্বীকার করাও যায় না বলে ভোটবিশ্লেষকদের একাংশ মনে করেন। আগামী শনিবার গণনার দিনই প্রকৃত ফল জানা যাবে।

[caption id="attachment_429344" align="aligncenter" width="1000"] ছবি: আনন্দবাজার পত্রিকা[/caption]

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় অন্তত ১২২টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস। এমনকি, তা বেড়ে পৌঁছতে পারে ১৪০-এ! অপরদিকে, বিজেপি ৬২-৮০ এবং জেডি(এস) ২০-২৫টি বিধানসভা কেন্দ্রে জিততে পারে। নির্দল ও অন্যদের ঝুলিতে যেতে পারে শূন্য থেকে তিনটি আসন। ওই সমীক্ষা অনুযায়ী কং‌গ্রেস ৪৩, বিজেপি ৩৫ ও বিজেপি ১৬ শতাংশ ভোট পেতে পারে।

বুধবার সন্ধ্যা ছয়টায় ভোট পর্ব শেষের পরে বিধি মেনে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হতে থাকে। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় নিরঙ্কুশ গরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩টি আসন। এবিপি-সি ভোটার সমীক্ষা বলছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে রাজ্যে তার দলের ঝুলিতে ১০০-১১২ কেন্দ্র যেতে পারে। বিজেপি ৮৩-৯৫, জেডি (এস) ২১-২৯ এবং নির্দলীয় (স্বতন্ত্র) ও অন্যেরা দুই-ছয়টি বিধানসভা কেন্দ্রে জিততে পারে।

ওই সমীক্ষা আরো বলছে, উপকূল কর্নাটক ও বেঙ্গালুরু এলাকায় বিজেপি এগিয়ে রয়েছে। অপরদিকে, পুরনো মাইসুরু এলাকা, মধ্য কর্নাটক ও হায়দরাবাদ কর্নাটক (কল্যাণ) এলাকায় এগিয়ে থাকতে পারে কংগ্রেস। বম্বে কর্নাটক (কিট্টুর) এলাকায় দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে এবিপি-সি ভোটার সমীক্ষা। এবিপি-সি ভোটার সমীক্ষার পূর্বাভাস, কংগ্রেস ৪১, বিজেপি ৩৬, জেডি (এস) ১৫ এবং নির্দল ও অন্যরা ছয় শতাংশ ভোট পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App