×

আন্তর্জাতিক

সংসার ভাঙছে ফিনিশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ০১:০৭ পিএম

সংসার ভাঙছে ফিনিশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

একসঙ্গে ১৯ বছর থাকার পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিন ও তার স্বামী মার্কাস রাইকোনেন।

বুধবার (১০ মে) বিষয়টি নিজেই নিশ্চিত করেন মারিন। তার স্বামী মার্কাস রাইকোনেন একজন ব্যবসায়ী ও সাবেক পেশাদার ফুটবলার। দীর্ঘ সম্পর্কের পর ২০২০ সালে তাদের বিয়ে হয়।

মারিন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানান, আমরা দুইজনেই বিচ্ছেদের আবেদন করেছি। ১৯ বছর একসঙ্গে থাকা ও প্রিয় কন্যার জন্য আমরা কৃতজ্ঞ।

মারিন আরো বলেন, আমরা এখনো ভালো বন্ধু এবং একে অপরের ওপর শ্রদ্ধাশীল। ভবিষতে পরিবার হিসেবে আমরা একসঙ্গে সময় কাটাবো।

প্রসঙ্গত, গত এপ্রিলে ফিনল্যান্ডের সংসদ নির্বাচনে হেরে যান মারিন। এতে জয়লাভ করে দেশটির ডানপস্থী দল ন্যাশনাল কোয়ালিশন পার্টি। তবে নতুন জোট সরকার গঠনের পূর্ব পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। গত বছরের আগস্টে পার্টি করার ভিডিও ফাঁস হওয়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয় সানা মারিনকে নিয়ে।

ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি দেশটির কয়েকজন সেলিব্রেটি ও তার বন্ধুদের সঙ্গে নাচছেন ও গান গাইছেন। এ ঘটনায় বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েন সানা মারিন। পরে তিনি ড্রাগ টেস্ট করান এবং তার ফলাফল নেগেটিভ আসে। পরে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে মুক্তি পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App