×

আন্তর্জাতিক

পোপের সঙ্গে সাক্ষাৎ করতে ইতালিতে জেলেনস্কি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৮:০৬ পিএম

পোপের সঙ্গে সাক্ষাৎ করতে ইতালিতে জেলেনস্কি

ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিস এবং ইতালির নেতাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রোমে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইতালিতে পৌঁছানোর পর জেলেনস্কি এক টুইটবার্তায় বলেন, ইউক্রেনের বিজয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সফর এটি। খবর বিবিসির।

এ সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। এরপর শনিবারই ভ্যাটিকানের দিকে রওনা হবেন। সেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করবেন।

জেলেনস্কির আগমনে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ইতালি সরকার। তার নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ। সেইসঙ্গে রোমকে নো-ফ্লাই-জোন ঘোষণা করা হয়েছে।

এর আগে পোপ ফ্রান্সিস জানান, ইউক্রেন যুদ্ধ থামাতে মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে ভ্যাটিকান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App