×

আন্তর্জাতিক

ব্রিটিশ লেখক মার্টিন অ্যামিস আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৫:১০ পিএম

ব্রিটিশ লেখক মার্টিন অ্যামিস আর নেই

ব্রিটিশ ঔপন্যাসিক মার্টিন অ্যামিস। ফাইল ছবি

জনপ্রিয় ব্রিটিশ লেখক মার্টিন অ্যামিস ৭৩ বছর বয়সে মারা গেছেন।

গত শুক্রবার (১৯ মে) ফ্লোরিডায় নিজ বাড়িতে পরলোকগমন করেন তিনি। লেখকের স্ত্রী লেখিকা ইসাবেল ফনসেকা জানিয়েছেন, খাদ্যনালির ক্যানসারে ভুগে অ্যামিসের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

পাঠকদের অসংখ্য কালজয়ী উপন্যাস ও নন-ফিকশন বই উপহার দিয়েছেন অ্যামিস। ১৯৭৮ সালে প্রকাশিত ‘সাকসেস’ ও ১৯৮৯ সালে প্রকাশিত ‘লন্ডন ফিল্ডস’ তার মধ্যে উল্লেখযোগ্য। অ্যামিসকে তার সময়ের অন্যতম প্রভাবশালী লেখক হিসেবেও বিবেচনা করা হয়।

১৯৪৯ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্ম মার্টিন অ্যামিসের। বিখ্যাত ঔপন্যাসিক ও কবি কিংসলে অ্যামিসের ছেলে তিনি। ১৯৮৪ নালে তার লেখা উপন্যাস ‘মানি’ তুমুল জনপ্রিয়তা অর্জন করে। যৌবনে বাবার পদাঙ্ক অনুসরণ করে ১৯৭৩ সালে প্রথম উপন্যাস ‘দ্য র্যাচেল পেপারস’ প্রকাশ করেন তিনি। অ্যামিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের স্বনামধন্য কবি, সাহিত্যিক ও প্রকাশকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App