×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৯:৩৪ এএম

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ১৬২ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১১৮ জন শ্রমিক বাংলাদেশি।

বৃহস্পতিবার (২৫ মে) মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (২৬ মে) দেশটির আইন প্রয়োগকারী সংস্থা ডিবিকেএল তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বৈধ কাগজপত্র না থাকায় এসব নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১১৮ জন বাংলাদেশের, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার ও ১০ জন পাকিস্তানের নাগরিক।

ডিবিকেএল পরিচালিত অভিযানে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি), ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মালয়েশিয়া এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অংশ নেয়।

ফেডারেল টেরিটোরি অব কুয়ালালামপুরে সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী এ অভিযান চলতে থাকবে জানিয়েছে ডিবিকেএল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App