×

আন্তর্জাতিক

৮ দিন পর পৃথিবীতে ফিরলেন সৌদি নারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৪:২৫ পিএম

৮ দিন পর পৃথিবীতে ফিরলেন সৌদি নারী

ছবি: সংগৃহীত

টানা ৮ দিন মহাকাশে অবস্থানের পর পৃথিবীতে ফিরে এসেছেন সৌদি আরবের নারী নভোচারী রায়ানাহ বারনাভিসহ চার জন। তার সঙ্গে মিশন থেকে ফিরেছেন সৌদির এক পুরুষ নভোচারী। তার নাম আলী আল-কারনি। তিনি পেশায় যুদ্ধবিমানের পাইলট।

স্থানীয় সময় গত রবিবার (২২ মে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা করেন তারা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৮ দিন বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালান এ নভোচারীরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৩১ মে) ফ্লোরিডাতে ফেরেন তারা। খবর আরব নিউজের।

এই মিশনে এবার যোগ দেন সৌদি আরবের দুই নভোচারী। সৌদির এই দুই মহাকাশচারীর একজন রায়ানাহ বারনাভি। তিনি একজন স্তন ক্যানসার গবেষক। এছাড়া তিনি হলেন মহাকাশ ভ্রমণে যাওয়া সৌদির প্রথম কোনো নারী।

তাদের বহনকারী স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডার মেক্সিকো উপসাগরের উপকূলীয় শহর পানামা সিটিতে অবতরণ করে। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে তাদের সময় লাগে ১২ ঘণ্টা।

ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার সঙ্গে সঙ্গে `থাম্পবস আপ` দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ওই নারী। সেখানে উপস্থিত অন্যদের সহায়তায় ক্যাপসুল থেকে একে একে নেমে আসেন চার নভোচারী। এর পর তারা হেলিকপ্টারে আরোহন করেন। তাদেরকে উড়োজাহাজে করে কেপ কানাভেরালে নিয়ে যা্ওয়া হবে। সেখানে তারা তাদের স্বজনদের সঙ্গে মিলিত হবেন।

অ্যাক্সিওম মিশন ২ (অ্যাক্স-২) নামের এই মিশনের অপর দুই সদস্য হলেন পেগি হুইটসন ও জন শফনার। পেগি মার্কিন মহাকাশ সংস্থা নাসার একজন সাবেক মহাকাশচারী। তিনি চতুর্থবারের মতো আইএসএসে যাচ্ছেন।

শফনার পেশায় ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এই ব্যক্তি মিশনটিতে পাইলট হিসেবে কাজ করেন।

আগে একবার সৌদির এক নভোচারী মহাকাশ অভিযানে গিয়েছিলেন। তিনি প্রিন্স সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ। সৌদির বিমানবাহিনীর সাবেক এই পাইলট ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্র আয়োজিত মহাকাশ ভ্রমণে অংশ নিয়েছিলেন।

সৌদি আরব ২০১৮ সালে সৌদি স্পেস কমিশন প্রতিষ্ঠা করে। মহাকাশে নভোচারী পাঠানোর জন্য সংস্থাটি গত বছর একটি প্রকল্প চালু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App