×

আন্তর্জাতিক

পিটিআইয়ের প্রেসিডেন্ট পারভেজ এলাহি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০৮:৩৫ এএম

পিটিআইয়ের প্রেসিডেন্ট পারভেজ এলাহি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

পিটিআইয়ের প্রেসিডেন্ট পারভেজ এলাহিকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির মামলায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জুন) লাহোরে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর ডনের

টেলিভিশন ফুটেজে দেখা যায়, রাস্তা থেকে এলাহিকে গ্রেপ্তার করে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর জিও নিউজকে বলেন, পুলিশের সহায়তায় দুর্নীতি দমন সংস্থা সাবেক প্রাদেশিক প্রধান নির্বাহীকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা আইনে এলাহীকে গ্রেপ্তার করা হয়নি। এর আগে যেমন ৯ মে ভাঙচুরের অভিযোগে পিটিআইয়ের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। একটি দুর্নীতির মামলায় এলাহির জামিন খারিজ হয়েছে। তিনি পলাতক ছিলেন। পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানের গুজরাটের উন্নয়ন তহবিল থেকে সাত কোটি রুপি আত্মসাতের অভিযোগে এলাহির বিরুদ্ধে এ মামলা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App