×

আন্তর্জাতিক

মেক্সিকোতে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১১:১৪ এএম

মেক্সিকোতে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ উদ্ধার

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার বাইরে একটি দুর্গম গিরিখাত থেকে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ উদ্ধার করেছে দেশটির পুলিশ। ওই স্থানে ঠিক কতজনের মরদেহের অংশ আছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকান কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার বাইরে একটি গিরিখাতে মানুষের দেহাবশেষ সংবলিত ৪৫টি ব্যাগ খুঁজে পেয়েছে। মূলত গত সপ্তাহে নিখোঁজ হওয়া সাত তরুণ কল সেন্টার কর্মীকে খুঁজছিলেন কর্মকর্তারা। ওই সময় তারা এসব মরদেহ খুঁজে পান। খবর ওয়াশিংটন পোস্টের।

উদ্ধার করা দেহাবশেষের মধ্যে পুরুষ ও নারী উভয় রয়েছেন। এলাকাটি দুর্গম হওয়ায় এবং আলো কম থাকার কারণে অনুসন্ধান কর্মকাণ্ড আরও কয়েক দিন অব্যাহত থাকবে।

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জলিসকোর রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় বিবৃতিতে বলেছে, নিখোঁজ সাতজনের সন্ধানের বিষয়ে তথ্য পাওয়ার পর মেক্সিকান কর্মকর্তারা মিরাডোর দেল বস্ক গিরিখাতে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে সেখানে তারা মানবদেহের অঙ্গসহ এসব ব্যাগ খুঁজে পান।

অগ্নিনির্বাপক দল ও সিভিল ডিফেন্স পুলিশ এবং হেলিকপ্টার ক্রুদের একটি দল ঘটনাস্থলে দেহাবশেষ উদ্ধারে কাজ করছে। কর্মকর্তারা বলেছেন, উদ্ধার করা ব্যাগে মরদেহের সংখ্যা, তাদের পরিচয় এবং মৃত্যুর কারণ নির্ধারণে তারা কাজ চালিয়ে যাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App