×

আন্তর্জাতিক

৭ বছর পর সৌদিতে দূতাবাস চালু করল ইরান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১১:২৭ এএম

৭ বছর পর সৌদিতে দূতাবাস চালু করল ইরান

সৌদির রাজধানী রিয়াদে ফের দূতাবাস চালু করেছে ইরান। ছবি- রয়টার্স।

দীর্ঘ সাত বছর পর সৌদি আরবে পুনরায় দূতাবাস চালু করেছে ইরান। কূটনৈতিক সম্পর্কে ফাটলের কারণে দূতাবাস বন্ধ করে দিয়েছিল ইরান।

রাজধানী রিয়াদে গত মঙ্গলবার সৌদির দূতাবাস চালু উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলিরেজা বেগদালি এবং জেদ্দায় নিযুক্ত ইরানের প্রতিনিধি হাসান জারনগর আবরগৌই।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার সৌদির বন্দর নগরী জেদ্দায়ও দূতাবাস চালু করতে পারে ইরান।

গত সোমবার সৌদি আরবে ফের কূটনৈতিক মিশন চালু করার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। এর আগে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস বৈঠকের ফাঁকে ইরান ও সৌদির শীর্ষ কূটনীতিকরা বৈঠক করেছিলেন।

পারস্য উপসাগরীয় দেশ ইরাক এবং ওমানের মধ্যস্থতায় দুই বছরের আলোচনার পর মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হয় ইরান। আলোচনার চূড়ান্ত পর্বে মধ্যস্থতা করেছিল চীন।

জানা গেছে, সৌদি আরব ফের দূতাবাস চালুর প্রস্তুতি নিচ্ছে ইরানে। তবে চালু কবে নাগাদ করতে পারে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App