×

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যেখানে তুমুল লড়াই চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৭:৪৫ পিএম

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যেখানে তুমুল লড়াই চলছে

ছবি: সংগৃহীত

দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। রাশিয়ান কর্মকর্তা ও সামরিক ব্লগাররা বলছেন, সেখানে দুপক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। তারা বলেছেন, ট্যাংক, আর্টিলারি ও ড্রোন নিয়ে ইউক্রেনীয় সেনারা কাখোভকা শহরের দক্ষিণে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। খবর: বিবিসি’র। ইউক্রেনের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, শত্রুরা ‘সক্রিয় প্রতিরক্ষায়’ রয়েছে। বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন, ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের কেন্দ্রবিন্দু হবে জাপোরিঝিয়া। তারা যুক্তি দিয়েছেন, আজভ সাগরের দখল পুনরুদ্ধার করার চেষ্টা করছে কিয়েভ। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছিল, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে। যদিও কিয়েভ এ বিষয়ে মুখ বন্ধ রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে তীরে এসে ডুবলো তরী

ছিল দেড় কোটি টাকার পন্য যেভাবে তীরে এসে ডুবলো তরী

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App