×

আন্তর্জাতিক

সোমালিয়ায় খেলার মাঠে বোমা বিস্ফোরণ, নিহত ২৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১২:৩৬ পিএম

সোমালিয়ায় খেলার মাঠে বোমা বিস্ফোরণ, নিহত ২৭

সোমালিয়ার দক্ষিণের শহর কোরিওলেতে খেলার মাঠের পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরণে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৩ জন।

শুক্রবার (৯ জুন) এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানায়, নিহতদের অন্তত ২৫ জনের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। এ ঘটনায় তদন্ত চলছে। খবর শিনহুয়া ও এএফপির।

স্থানীয় এক বাসিন্দা জানান, বিস্ফোরণটি শিশুদের একটি খেলার মাঠের কাছেই ঘটেছে। হতাহতের বেশিভাগই শিশু। খেলতে খেলতে কোনো একজন ভুলে বোমার ট্রিগার চাপলে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। নিহতদের বেশিরভাগ ঘটনাস্থলেই প্রাণ হারায়।

সোমালিয়ায় ২০০৪ সাল থেকে জঙ্গিবাদী আল-শাবাব গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। ২০০৮ সাল নাগাদ তারা আত্মঘাতী হামলা ও গাড়ি বোমা হামলা চালানো শুরু করে দেয়।

একসময় দেশের বড় একটা অংশজুড়ে ছড়িয়ে পড়ে আল-শাবাব। কিন্তু ২০১১ সালে সরকার তাদের নিরাপত্তা বাহিনীর সাহায্যে রাজধানী মোগাদিসু থেকে হঠাতে সক্ষম হয়। এরপর সরাসরি আক্রমণ থেকে সরে এসে চোরাগোপ্তা হামলা চালাতে থাকে এই গোষ্ঠী।

২০১২ সালে সন্ত্রাসী সংগঠনটির নেতাদের একজন আল কায়েদার সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দেন। আল-শাবাবের সদস্য সংখ্যা ১০ হাজারের কাছাকাছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়’

‘সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়’

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

গণবিক্ষোভের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

নাহিদ ইসলাম চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App