×

আন্তর্জাতিক

রুশ হামলায় লণ্ডভণ্ড ওডেসা, চলছে তীব্র লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৩:১৮ পিএম

রুশ হামলায় লণ্ডভণ্ড ওডেসা, চলছে তীব্র লড়াই

ছবি: সংগৃহীত

বেশ কয়েক দিন ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে পালটা হামলা চালাচ্ছে ইউক্রেন।ইতোমধ্যে রুশ বাহিনীর দখলে যাওয়া অন্তত সাত গ্রাম স্বাধীনের দাবি করেছে দেশটি। এদিকে রুশ বাহিনীও ইউক্রেনজুড়ে হামলার পরিমাণ বাড়িয়েছে।

বুধবার ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর তুমুল যুদ্ধ চলে। ইউক্রেনের বন্দর নগর ওডেসা ও দোনেৎস্কে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। রুশ বাহিনীর হামলায় ওডেসায় তিনজন এবং দোনেৎস্কে আরও তিনজন নিহত হয়েছে। এ ছাড়া ওডেসায় আহত হয়েছে ১৩ জন। খবর বিবিসি ও আলজাজিরার।

ওডেসায় হতাহতরা একটা দোকানের গুদামঘরের ভেতর ছিল, যেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায়। সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের কাজ করছে।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ওডেসার কেন্দ্রে একটি ব্যবসা কেন্দ্র, একটি কলেজ, কিছু দোকানপাট, রেস্তোরাঁ এবং কিছু আবাসিক ভবনে আঘাত হানে। এতে আহত হয়েছে ছয়জন।

ইউক্রেনের কর্মকর্তারা দাবি, রুশ বাহিনী রাতভর ১০টি ক্ষেপণাস্ত্র এবং ১০টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে। তবে বেশিরভাগই গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইউক্রেন বাহিনীর।

রুশ হামলায় ছয়জন নিহতের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ শয়তানদের আমাদের ভূখণ্ড থেকে বিতারিড় করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App