×

আন্তর্জাতিক

সাংবাদিকতায় ফিরলেন বরিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০২:৪৭ পিএম

সাংবাদিকতায় ফিরলেন বরিস

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: সংগৃহীত

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর আবারও সাংবাদিকতায় ফিরে যাচ্ছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির অন্যতম প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইল তাকে কলামিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

শুক্রবার ডানপন্থি ঘরানার সংবাদমাধ্যমটি এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির,।

এখন থেকে প্রতি শনিবার পত্রিকাটিতে বরিসের কলাম থাকবে। সাবেক প্রধানমন্ত্রীকে চাকরি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডেইলি মেইল বলে, আপনি বরিস জনসনের ভক্ত না-ই হতে পারেন, তবে ওয়েস্টমিনস্টারসহ (ব্রিটিশ পার্লামেন্ট) বিশ্বের মানুষের তার লেখা পড়ার প্রয়োজন রয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলামে যুক্তরাজ্যের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নানান পদক্ষেপ বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেন বরিস। আবার লাভজনক এ চাকরিতে পত্রিকাটির পক্ষ থেকে একটি গাড়িও পাচ্ছেন তিনি।

গত ৯ জুন বিবৃতি দিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন জনসন। এর আগে পার্টিগেট কেলেঙ্কারির কারণে গত বছর প্রধানমন্ত্রিত্বও ছাড়তে হয়েছিল তাকে।

নানান ‘কেলেঙ্কারির’ জনক জনসনের ক্যারিয়ার শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। টাইমসে কাজ করার সময় একজনের নামে মনগড়া বিবৃতি দেওয়ার কারণে পত্রিকাটি তাকে বহিষ্কার করেছিল। ডেইলি টেলিগ্রাফের ব্রাসেলস সংবাদদাতা হিসেবে কাজ করতে গিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তীব্র সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App