×

আন্তর্জাতিক

৭ বছর পর হজে গেলেন ইয়েমেনিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৩:৫৪ পিএম

৭ বছর পর হজে গেলেন ইয়েমেনিরা

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর সৌদি আরবে হজ করতে গেলেন ইয়েমেনিরা। প্রথমবারের মতো শনিবার ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের উদ্দেশে একটি বাণিজ্যিক ফ্লাইট ছেড়ে যায়। ফ্লাইটটিতে ২৭৭ ইয়েমেনি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া ও আরব নিউজ এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের পর এই প্রথম সানা থেকে সৌদি আরবে গেছে কোনো ফ্লাইট।

সম্প্রতি ইয়েমেন যুদ্ধ বন্ধের অংশ হিসেবে আন্তর্জাতিক উদ্যোগের আওতায় বিমান চলাচল শুরু হয়েছে দুই দেশের মধ্যে। ইরান সমর্থিত ইয়েমেনের শিয়াপন্থি হুতি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানার নিয়ন্ত্রণ নিলে ২০১৫ সালে ইয়েমেনে আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। তখন থেকেই সানার সঙ্গে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

ইরানি গণমাধ্যমে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সোমবার ও মঙ্গলবার সানা থেকে আরও দুটি ফ্লাইট সৌদির উদ্দেশে ছেড়ে যাবে।

সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেন। দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে দরিদ্র মুসলিম দেশটির মানুষ এখন নানা সংকটে ভুগছে। জাতিসংঘ একাধিকবার সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে।

অবশ্য সাম্প্রতিক সময়ে যুদ্ধ বন্ধের জন্য নানা আন্তর্জাতিক তৎপরতা চলছে। বিশেষ করে, চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যকার বৈরিতার অবসানের পর ইয়েমেনেও শান্তির সুবাতাস বইছে। ইতোমধ্যে যুদ্ধের অবসান ঘটাতে ওমানের একটি প্রতিনিধিদল সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানা সফর করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App