×

আন্তর্জাতিক

ইকুয়েডরে নাইট ক্লাবের সামনে গোলাগুলি, নিহত ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১০:৫২ এএম

ইকুয়েডরে নাইট ক্লাবের সামনে গোলাগুলি, নিহত ৮

ছবি: সংগৃহীত

ইকুয়েডরে একটি নাইট ক্লাবের বাইরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত আটজন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৫ জুন) দেশটির উপকূলীয় শহর লা কনকর্ডিয়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, মাদক কারবারিদের দুটি গ্রুপের লোকজনের মধ্যে গোলাগুলি হয়। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

ইকুয়েডরে মাদকের কারবার ঘিরে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাত সাম্প্রতিককালে বেশ বেড়ে গেছে। এর আগে গত সোমবার ইকুয়েডরের বন্দরনগরী গুয়াইয়াকুইলে এ ধরনের আরেকটি গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছিল।

তার আগে গত ৪ জুন একই শহরের একটি বাড়িতে হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়।

বিশ্বে সবচেয়ে বেশি কোকেন যে দুটি দেশে উৎপাদন হয় সেই কলম্বিয়া ও পেরুর মাঝামাঝি স্থানে অবস্থিত ইকুয়েডরে চলতি বছর এখন পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ১০০ টন মাদক জব্দ করা হয়েছে। ২০২২ সালে দেশটিতে সবমিলিয়ে ২০০ টনের বেশি মাদক জব্দ করা হয়। এর আগে ২০২১ সালে ইকুয়েডরে রেকর্ড ২১০ টন মাদক জব্দ করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App