×

আন্তর্জাতিক

ফিলিপাইনে পাচারের শিকার সহস্রাধিক মানুষ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০১:৩২ পিএম

ফিলিপাইনে পাচারের শিকার সহস্রাধিক মানুষ উদ্ধার

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি অনলাইন ক্যাসিনোতে কাজের জন্য এশিয়ার বিভিন্ন দেশের সহস্রাধিক মানুষ পাচার হয়েছিলেন। গত সোমবার রাতে দেশটির পুলিশ অভিযান চালিয়ে পাচারের শিকার এসব মানুষকে উদ্ধার করেছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতে ম্যানিলার একটি ভবনে অভিযান চালায় ম্যানিলা পুলিশ। এ সময় ওই ভবন থেকে এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে চীন, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।

পুলিশ বলছে, অভিযুক্ত ভুক্তভোগীরা ফিলিপাইনে ‘অনলাইনে গেমিং সহকারী’ হিসাবে কাজ করার জন্য ফেসবুকে পোস্ট করা চাকরির বিজ্ঞপ্তি দেখে দেশটিতে যান।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনলাইন স্ক্যাম নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। প্রায়ই বিভিন্ন দেশের পাচারের শিকার ব্যক্তিরা অনলাইনে চাকরির ফাঁদে পড়ে প্রতারণার শিকার হন। এসব লোকজনকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের ভুয়া প্রচারেও বাধ্য করা হয়। গতকাল মঙ্গলবার ম্যানিলার ওই ভবনের বাইরে পুলিশের দুটি বাস ও দুটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেছেন ফরাসি এক বার্তা সংস্থার সাংবাদিকরা।

তবে অভিযানের সময় তাদের ভবনের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। ফিলিপাইনের পুলিশের অ্যান্টি সাইবার ক্রাইম শাখার মুখপাত্র মিশেল সাবিনো অভিযানের পর সাংবাদিকদের বলেছেন, এটা প্রাথমিকভাবে মানবপাচারের ঘটনা বলে মনে হচ্ছে। কর্মীরা অনলাইন চক্রের সঙ্গে জড়িত ছিল কিনা- সবকিছু তদন্ত করা হবে।

গত মে মাসেও ফিলিপাইনের আইনপ্রয়োগকারী সংস্থা এশিয়ার কয়েকটি দেশের এক হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে; যারা ফিলিপাইনে পাচার হয়েছিলেন। তাদের জিম্মি করে অনলাইনে ভুয়া বিনিয়োগের প্রচার চালাতে বাধ্য করা হয়েছিল বলে সেই সময় জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App