×

আন্তর্জাতিক

ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত, গ্রেপ্তার ১৫০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৩, ০৫:২২ পিএম

ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত, গ্রেপ্তার ১৫০

ছবি-সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু ঘটনায় চলমান বিক্ষোভে বিভিন্ন শহর থেকে অন্তত ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৮ বছর বয়সী হত্যাকারী ওই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। ওই কিশোর নিহত হওয়ার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশটিতে অতিরিক্ত দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন শহরের টাউন হল, বিদ্যালয় ও পুলিশ স্টেশন লক্ষ্য করে বিক্ষোভকারীদের চালানো হামলাকে ভয়াবহ সহিংসতা অভিহিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বিক্ষোভকারীরা ৪০টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তাদের হামলায় দেশটির ২৪ জন পুলিশ কমকর্তা আহত হয়েছে। বুধবার (২৯ জুন) দ্বিতীয় দিনের মতো বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ অবস্থায় প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছেন। প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস এ খবর নিশ্চিত করেছে। এর আগে প্রেসিডেন্ট মাখোঁ এ ঘটনাকে ‘ক্ষমার অযোগ্য’ অভিহিত করেছেন। তিনি বলেছেন, কোনোভাবেই এ ঘটনাকে ‘সমর্থন করা যায় না’। গত মঙ্গলবার প্যারিসের তল্লাশিচৌকিতে ১৭ বছর বয়সী এক কিশোর পুলিশের গুলিতে নিহত হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নাহেল নামের ওই কিশোর নির্দেশনা না মেনে পালিয়ে যাওয়ার সময় ওই কিশোরকে গুলি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশের দুইজন কর্মকর্তা গাড়িটি থামানোর চেষ্টা করছেন। তাদের একজন গাড়ির জানালা দিয়ে চালকের দিকে অস্ত্র তাক করেন। চালক গাড়ি চালানো শুরু করলে খুব কাছ থেকে গুলি করেন পুলিশের ওই কর্মকর্তা। পরে ভিডিও দেখে হত্যাকারী ওই পুলিশ কর্মকর্তাকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বার্তা সংস্থা এএফপি ভিডিওটির সত্যতা যাচাই করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন শহরের টাউন হল, বিদ্যালয় ও পুলিশ স্টেশন লক্ষ্য করে হামলা করেছেন বিক্ষোভকারীরা। তিনি একে ‘ভয়াবহ সহিংসতা’ অভিহিত করেছেন। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পুলিশের গুলিতে নিহত কিশোর নেহালের এক প্রতিবেশীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তার পরিবার এসেছে আলজেরিয়া থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App