×

আন্তর্জাতিক

ইউক্রেনের দুই জেনালেরসহ নিহত ৫২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৯:৩০ এএম

ইউক্রেনের দুই জেনালেরসহ নিহত ৫২

ছবি: আলজাজিরা

ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে রুশ মিসাইল হামলায় দেশটির দুই জেনারেলসহ অন্তত ৫০ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত মঙ্গলবার রাশিয়া এই হামলা চালায়। বৃহস্পতিবার রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ এ খবর দিয়েছে। খবর আলজাজিরার।

এদিকে ইউক্রেনের কর্মকর্তারা বলেন, শহরের একটি ব্যস্ত রেস্তোরাঁয় রাশিয়ান একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ১২ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।

রাশিয়া আরও বলেছে, ইউক্রেনের সামরিক স্থাপনাকে টার্গেট করে আক্রমণটি চালানো হয়েছিল। ইউক্রেন সেনাবাহিনীর একটি অস্থায়ী কমান্ড পোস্টে আক্রমণ চালানো হয়েছে।

বৃহস্পতিবার খেরসনে রাশিয়ান হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন। শহরের গভর্নর এ কথা জানিয়েছে।

গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, খেরসনের শান্তিপ্রিয় অধিবাসীদের ওপর আরেকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে রাশিয়া।

তিনি জানান, দখলদাররা বৃহস্পতিবার বিকালে মানবিক সহায়তা কেন্দ্রে সেখানে সহায়তা নিতে আসা সাধারণ জনগণের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। শহরের দুজন বাসিন্দা নিহত হয়েছেন এবং অপর ‍দুজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App