×

আন্তর্জাতিক

হঠাৎ মেট্রোরেলে মোদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৬:১২ পিএম

হঠাৎ মেট্রোরেলে মোদি

হঠাৎ মেট্রোরেলের যাত্রী হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (৩০ জুন) নিজের গাড়ি ছেড়ে মেট্রোরেলে চড়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছেই মেট্রো স্টেশন। এদিন সকালে মার্গ স্টেশন থেকে সাওয়ার হয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাস লাগোয়া স্টেশনে নামেন মোদি। সেখান থেকে গাড়িতে সমাবর্তন অনুষ্ঠানে পৌঁছান তিনি। খবর এনডিটিভির।

মেট্রোরেলে ভারতের প্রধানমন্ত্রীর জন্য একটি বগি ফাঁকা রাখা হয়েছিল। মোদি মেট্রোতে ওঠার পর কয়েকজন যাত্রীকে ওই বগিতে যাওয়ার অনুমতি দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সাধারণ যাত্রীদের পাশে বসেই সফর করেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, মোদির জন্য আগেই টিকিট কেনা হয়েছিল। যাত্রীদের জন্য নির্ধারিত রুট দিয়েই প্রধানমন্ত্রী স্টেশনে প্রবেশ করেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে অবাক বনে যান যাত্রীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App