×

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন, শিশুসহ নিহত ২৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ১১:০৩ এএম

মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন, শিশুসহ নিহত ২৫

ছবি: এনডিটিভি

ভারতের মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ২৫ জনের প্রাণহানি হয়েছে। নিহতের মধ্যে তিনজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আট যাত্রী।

শুক্রবার (৩০ জুন) দিবাগত রাত ২টায় বুলধানার সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ বলছে, বাসটি ৩৩ জন যাত্রী নিয়ে পুনে যাচ্ছিল।

বুলধানার এসপি সুনীল কাদসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাসটির চালকের বরাত দিয়ে তিনি জানান, এক্সপ্রেসওয়ের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। পরে আগুন ধরে যায়।

পুলিশ কর্মকর্তা জানান, আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। এ মুহূর্তে প্রথম কাজ হলো মরদেহ শনাক্ত করা এবং তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App