×

আন্তর্জাতিক

বিরতির পর কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ১১:৪৮ এএম

বিরতির পর কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা

ছবি: রয়টার্স

রাশিয়া কিয়েভে আবারও ড্রোন হামলা শুরু করেছে বলে দাবি করেছে ইউক্রেন। ১২ দিন বিরতির পর নতুন করে এই হামলা শুরু করেছে রুশ বাহিনী।

রবিবার (২ জুলাই) দেশটির এক সামরিক কর্মকর্তা এ দাবি করেন। খবর রয়টার্সের

ইউক্রেনের ওই সামরিক কর্মকর্তা জানান, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রাথমিকভাবে রাশিয়ার হামলা প্রতিহত করেছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান কর্নেল জেনারেল সের্হি পপকো টেলিগ্রাম চ্যানেলে করা এক পোস্টে বলেছেন, কিয়েভে আরেকটি শত্রু আক্রমণ করেছে। এই মুহূর্তে সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য নেই।

রয়টার্স জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো শব্দ শুনতে পেয়েছে। তবে হামলার মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

কিয়েভের স্থানীয় সময় রাত ২টার পর রাজধানী এবং মধ্য ও পূর্ব ইউক্রেনীয় অঞ্চলে প্রায় এক ঘণ্টার জন্য বিমান হামলার সতর্কতা জারি ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App