×

আন্তর্জাতিক

আইভরিকস্টে ভবন ধস, নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৮:৫০ পিএম

আইভরিকস্টে ভবন ধস, নিহত ৭

ছবি: সংগৃহীত

আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানে নির্মাণাধীন ছয়তলা একটি ভবন ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। নিহতরা সবাই শ্রমিক বলে দমকল কর্মীরা জানিয়েছেন।

নির্মাতা জার্দিন ইয়োরো বলেন, স্থানীয় সময় দুপুরের দিকে শ্রমিকরা ভাঙনের শব্দ পান আর তারপরই ভবনটি তাদের ওপর ধসে পড়তে শুরু করে। তাড়াহুড়া করে আমরা দৌঁড় শুরু করি। মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে ভবনটি ধসে পড়ে। খবর রয়টার্সের।

বর্ষাকালে আইভরি কোস্টসহ পশ্চিম আফ্রিকার দেশগুলো প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবিদজানে দুটি ভবন ধসের ঘটনায় ১৩ জন নিহত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App