×

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের যাত্রা শুরু কবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ১০:৪৭ পিএম

বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের যাত্রা শুরু কবে
বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের যাত্রা শুরু কবে
বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের যাত্রা শুরু কবে
বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের যাত্রা শুরু কবে
বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের যাত্রা শুরু কবে
২০২৪ সালের জানুয়ারিতে ৫৬১০ জন যাত্রী এবং ২৩৫০ জন ক্রু নিয়ে যাত্রা শুরু করবে বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজ। তবে চলতি বছরের অক্টোবরে সম্ভাব্য ডেলিভারির আগেই শেষবারের মতো পরীক্ষামূলকভাবে নামবে উন্মুক্ত সাগরে। খবর দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ‘আইকন অব দ্য সিস’ নামের এই প্রমোদতরী লম্বায় এক হাজার ২০০ ফুট ও ওজন দুই লাখ ৫০ হাজার ৮০০ টন। অর্থাৎ, দুইটি সিএন টাওয়ারকে ভাসিয়ে রাখার চেষ্টার সঙ্গে একে তুলনা করা যায়। বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের যাত্রা শুরু কবে 
এই জাহাজে থাকছে সমুদ্রে বিশ্বের বৃহত্তম ওয়াটারপার্ক ও ছয়টি রেকর্ড-ব্রেকিং ওয়াটার স্লাইড। থাকবে সাতটি পুল ও নয়টি জলের ঘূর্ণি। ইউরোপের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা মায়ার তুর্কু শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে আইকন অব দ্য সিস। আশা করা হচ্ছে, আগামী ২৬ অক্টোবর রয়্যাল ক্যারিবিয়ানের বহরে যোগ দেবে জাহাজটি। বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের যাত্রা শুরু কবে 
আইকন অব দ্য সিস গত ২২ জুন সমুদ্রে প্রথম দফা পরীক্ষা সম্পন্ন করেছে। এসময় শত শত মাইল পরিভ্রমণ করেছে। পরীক্ষা করা হয়েছে প্রধান ইঞ্জিন, ব্রেক সিস্টেম, স্টিয়ারিং, শব্দ ও কম্পনের মাত্রা। বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের যাত্রা শুরু কবে 
মায়ার তুর্কু শিপইয়ার্ডের সিইও টিম মেয়ার এক বিবৃতিতে বলেন, জাহাজটির পেছনে আমরা অনেক অর্থ, সময় ও প্রকৌশল দক্ষতা ব্যয় করেছি। এই প্রমোদতরীতে পর্যটকদের প্রয়োজনীয় সবকিছুই আছে। বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা, স’না, নিজস্ব রান্নাঘর, সাজানো কেবিন রয়েছে। বিশ্বের প্রথম এলএনজি চালিত শিপটিতে ব্যবহার হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। বেইলি বলেন, 'আমরা এখানে অবসর যাপনের সবরকম রসদ মজুত রাখছি এবং আমরা যেভাবে এটিকে তৈরি করেছি দেখলে আপনার মন ছুঁয়ে যাবে।' বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের যাত্রা শুরু কবে 
বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের যাত্রা শুরু কবে 
জাহাজটিতে খাবার, পানশালা এবং বিনোদনের ৪০ রকমের রসদ রয়েছে। যার মধ্যে অনেকগুলিই ক্রুজ ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত। জাহাজে রয়েছে ২০ রকমের ডেক। এমনকি পিয়ানো বারের মতো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের সময় কাটানোর জন্য বিশেষ জায়গা রাখা হয়েছে। সমুদ্রের দৃশ্য উপভোগ করার পাশাপাশি গ্রুপ ভ্রমণকারীদের জন্য আরও ২৮ রকমের বন্দোবস্ত রয়েছে। এখানে একজন ভ্রমণার্থী নিজের বাড়ির মতোই সব রকমের সুবিধা পাবেন। বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের টিকেটের মূল্য কত জানা গেছে, এ জাহাজে সাত রাতের ক্যারিবিয়ান ট্রিপের জন্য জনপ্রতি টিকিটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৭৩১ ডলার। ক্রিসমাসের সময় জাহাজের ফ্যামিলি টাউন হাউস সুইটে থাকলে গুনতে হবে ৮৫ হাজার ডলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App