×

আন্তর্জাতিক

সুইডেনে ইরানের রাষ্ট্রদূত পাঠানো স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৩:০২ পিএম

সুইডেনে ইরানের রাষ্ট্রদূত পাঠানো স্থগিত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ কথা ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, সব প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়া সত্ত্বেও আপাতত সুইডেনে রাষ্ট্রদূত পাঠানোর বিষয় স্থগিত রাখা হয়েছে। সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটায় এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমির-আব্দুল্লাহিয়ান নিজের অফিসিয়াল টুইটার পেজে ফার্সি ভাষায় দেওয়া এক পোস্টে লিখেছেন, তিনি বিষয়টি নিয়ে সুইডেনে নিযুক্ত নতুন ইরানি রাষ্ট্রদূত হোজাতোল্লাহ ফাগানির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সম্প্রতি আগের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফাগানি নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন। তবে তিনি এখনও নতুন কর্মস্থলে যাননি।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছিল, পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদ হিসেবে সুইডেনে নতুন রাষ্ট্রদূত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত রাখতে যাচ্ছে তেহরান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App