×

আন্তর্জাতিক

রাশিয়ায় বন্ধ হলো প্রিগোজিনের সংবাদমাধ্যম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৩:১৪ পিএম

রাশিয়ায় বন্ধ হলো প্রিগোজিনের সংবাদমাধ্যম

ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন

রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মালিকানাধীন একটি সংবাদমাধ্যম বন্ধ হয়ে গেছে।

শনিবার প্রিগোজিনের মালিকানাধীন প্যাট্রিয়ট মিডিয়া গ্রুপের অধীন আরআইএ এফএএন নামে সংবাদমাধ্যমটি বন্ধের ঘোষণা দেওয়া হয়। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, আরআইএ এফএএনের পরিচালক ইয়েভজেনি জুবারেভ প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণা দেন। তবে জুবারেভ প্রতিষ্ঠানটি বন্ধের কোনো কারণ ব্যাখ্যা করেননি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় জুবারেভ বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠান বন্ধ করার এবং দেশের তথ্য প্রবাহ খাত থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিচ্ছি।

রুশ সংবাদমাধ্যম কমারস্যান্ত শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছিল, রাশিয়ার গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা রসকোমান্দজর প্রিগোজিনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংবাদমাধ্যম বন্ধ করে দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেনি। এ ছাড়া রাশিয়ার একাধিক সংবাদমাধ্যম প্রকাশ করেছে যে, ট্রল ফ্যাক্টরি নামে প্রিগোজিনের সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি সংবাদমাধ্যম রুশ কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App