×

আন্তর্জাতিক

ক্রিমিয়ার প্রধানকে হত্যায় রুশ নাগরিক নিয়োগ দিয়েছিল ইউক্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৩:৪৭ পিএম

ক্রিমিয়ার প্রধানকে হত্যায় রুশ নাগরিক নিয়োগ দিয়েছিল ইউক্রেন

ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার নিযুক্ত প্রধান সের্গেই আকসিওনভ

ইউক্রেন ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার নিযুক্ত প্রধান সের্গেই আকসিওনভকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছে রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। এজন্য এক রুশ নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে সংস্থাটি। সোমবার এক বিবৃতিতে এফএসবি এ তথ্য জানায়। খবর আল জাজিরার বিবৃতিতে জানানো হয়, এফএসবি কর্মকর্তারা রাশিয়ার একজন নাগরিককে গ্রেপ্তার করেছেন। সের্গেই আকসিওনভকে হত্যা করতে তাকে নিয়োগ দিয়েছিল ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। এ জন্য তাকে ইউক্রেনে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। এফএসবি বলছে, ওই ব্যক্তির বয়স ৩০-এর কোঠায়। গত জুনে তিনি ক্রিমিয়া এসেছিলেন। তিনি আকসিওনভের গাড়িতে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিলেন। তবে গোপন স্থান থেকে বিস্ফোরক সংগ্রহের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপটি ইউক্রেনের কাছ থেকে দখলে নেয় রাশিয়া। তবে ক্রিমিয়া প্রধানকে হত্যাচেষ্টার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App