×

আন্তর্জাতিক

ব্রাজিলে ভবন ধসে শিশু সহ নিহত ১৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৯:৪৩ এএম

ব্রাজিলে ভবন ধসে শিশু সহ নিহত ১৪
ব্রাজিলের রেসিফে শহরে বহুতল ভবন ধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ ও আট বছর বয়সী দুটি শিশুও ছিল। তাৎক্ষণিকভাবে এর কারণ জানা না গেলেও তবে সাম্প্রতিক সময়ে ওই এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। খবরে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং জাঙ্গা এলাকায় এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় গভর্নর বলেছেন, আরও বৃষ্টিপাতের আশঙ্কা ছিল। লোকেদের নিরাপদ ভবনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা দরকার। রয়টার্সের ড্রোন ফুটেজে দেখা যায়, চারতলা একটি অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে পড়েছে। দমকল কর্মী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App