×

আন্তর্জাতিক

চিঠির মধ্যে কাঁটা আঙুল, ফ্রান্সের প্রেসিডেন্ট কাছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৯:০৭ পিএম

চিঠির মধ্যে কাঁটা আঙুল, ফ্রান্সের প্রেসিডেন্ট কাছে

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর কাছে একটি আঙুলের খণ্ডাংশ পাঠানো হয়েছে। দেশটির প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদের ঠিকানায় পাঠানো একটি চিঠির সঙ্গে ওই খণ্ডাংশটি পাওয়া যায়। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বৃহস্পতিবার (১৩ জুলাই) জানিয়েছেন ফরাসি কৌঁসুলিরা।

ম্যাক্রোঁকে আঙুলের খণ্ডাংশ পাঠানোর খবর প্রথম সামনে আনে ফ্রান্সের একটি সাময়িকী। তাতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে চিঠির ভেতরে আঙুলের ওই খণ্ডাংশ খুঁজে পান সংশ্লিষ্ট একজন সরকারি কর্মী। এরপর পুলিশকে বিষয়টি জানানো হয়।

এ ঘটনা তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, যিনি চিঠিটি পাঠিয়েছেন তিনি মানসিক সমস্যায় ভুগছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঙুলের খণ্ডাংশটির তার।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ঠিকানায় প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার ই-মেইল ও চিঠি পাঠানো হয়। এই চিঠিগুলো নিয়ে কাজ করেন ৭০ সদস্যের একটি দল। ম্যাক্রোঁর এসব চিঠি থেকে জনগণের ভাবনা জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন। মাঝে মধ্যে হাতে লিখে সেগুলোর জবাবও দেন তিনি।

এদিকে আঙুলের খণ্ডাংশের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App