×

আন্তর্জাতিক

বিয়ে নিয়ে নতুন বিপদের মুখে ইমরান খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৯:১৭ এএম

বিয়ে নিয়ে নতুন বিপদের মুখে ইমরান খান
এবার বিয়ে নিয়ে নতুন করে বিপদে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গেল বৃহস্পতিবার ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহম্মদ আজম খান এক ঘোষণায় জানান-বুশরা বিবির সঙ্গে ইমরান খানের অবৈধ বিয়ের মামলা গ্রহণযোগ্য। চলতি বছরের এপ্রিলে ইসলামাবাদের একটি আদালতে ইমরান ও বুশরা বিবির বিয়ে পড়ানোর দায়িত্ব পালনকারী মুফতি মহম্মদ সঈদ দাবি করেন, ইমরান খান যখন বুশরা বিবিকে বিয়ে করেন, তখন তার ইদ্দতকালীন (তালাক বা স্বামীর মৃত্যুর পর নারীদের ধর্মীয় বিধানমতে নির্দিষ্ট সময় পর্যন্ত বিয়ে থেকে বিরত থাকা) সময় পার হয়নি। বুশরা বিবির ইদ্দতের সময় পার হওয়ার আগেই ইমরান খানের সঙ্গে তার বিয়ে নিয়ে ইসলামাবাদের একটি আদালতে পিটিশন জমা হয়েছে। পরবর্তীতে ইসলামাবাদের দেওয়ানি আদালত এই পিটিশনকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। তবে শেষমেশ গতকাল এ রায় খারিজ করে দিয়েছেন এডিএসজে। ইমরানের বিরুদ্ধে মহম্মদ হানিফ এই পিটিশনটি দাখিল করেছেন। তিনি দাবি করেন, ২০১৭ সালের নভেম্বরে বুশরা বিবির তালাক হয় এবং তিনি ২০১৮ সালের ১ জানুয়ারি ইদ্দতকালীন সময়ে ইমরান খানকে বিয়ে করেন। এটি শরিয়া ও ইসলামবিরোধী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App