×

আন্তর্জাতিক

বলিভিয়াকে অস্ত্র দেবে ইরান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৯:০২ পিএম

বলিভিয়াকে অস্ত্র দেবে ইরান

ছবি: সংগৃহীত

এবার ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়াকে অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। রবিবার (১৬ জুলাই) ইরানের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছে। খবর পার্স টুডের।

প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার প্রতিরক্ষা খাতে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করতে তেহরান তার প্রস্তুতির কথা জানিয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি তেহরানে সফররত বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী এদমুন্দো অ্যাগুইলারের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করলে বলিভিয়ার আত্মরক্ষার ক্ষমতা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, ইরানের পররাষ্ট্রনীতিতে ল্যাতিন আমেরিকার দেশগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তেহরান ও লাপাজের মধ্যে রাজনৈতিক, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি করার সব সুযোগ বিদ্যমান রয়েছে।

এ সময় জেনারেল আশতিয়ানি বলেন, কৌশলগত কারণে দুটি ভিন্ন ভৌগোলিক অবস্থানের দেশ ইরান ও বলিভিয়ার মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করা জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App