×

আন্তর্জাতিক

বৃষ্টির পানি ও কাঁচা মাছ খেয়ে দুই মাস সমুদ্রে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১০:৩৮ পিএম

বৃষ্টির পানি ও কাঁচা মাছ খেয়ে দুই মাস সমুদ্রে!

বৃষ্টির পানি ও কাঁচা মাছ খেয়েই দুই মাস প্রশান্ত মহাসাগরে নিজের কুকুরকে সঙ্গে নিয়ে বেঁচে থাকার লড়াই করেছেন অস্ট্রেলীয় নাবিক টিম শ্যাডক।

নিজের কুকুর বেলাকে নিয়ে গত এপ্রিলে মেক্সিকো থেকে ফ্রেন্স পলিনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন সিডনির বাসিন্দা শ্যাডক। কয়েক সপ্তাহ ভালোই চলছিল। কিন্তু গভীর সমুদ্রে বৈরি আবহাওয়ায় তার নৌকা নষ্ট হয়ে যায়। তারপর থেকে স্রোতের সঙ্গে উদ্দেশ্যহীনভাবে ভেসে চলেছে এই জেলের নৌকা। প্রায় দুই মাস সমুদ্রে ভেসে বেড়ানোর পর অবশেষে একটি হেলিকপ্টর মাঝ সমুদ্রে তাদের দেখতে পায় ও চলতি সপ্তাহে টুনা মাছ ধরার একটি ট্রলার তাদের উদ্ধার করে।

ওই ট্রলারে একজন চিকিৎসক ছিলেন। তিনি বলেন, ওই ব্যক্তির মধ্যে ‘কোনো ধরনের অস্বাভাবিকতার উপসর্গ ছিল না।’

তবে সমুদ্রে এ দুই মাসে তিনি কৃশকায় হয়ে গেছেন ও তার দাড়ি বড় হয়ে গেছে।

একটি ভিডিওতে ওই নাবিককে বলতে শোনা যায়, সমুদ্রে কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে গেছি। দীর্ঘদিন একা ছিলাম। তাই এখন আমার শুধু বিশ্রাম আর ভালো খাবার দরকার। এছাড়া, আমি ভালোই আছি।

সমুদ্রে থাকাকালে নৌকার মাছ ধরার সরঞ্জাম তাকে বেঁচে থাকতে সাহায্য করেছিল বলেও জানান তিনি। নৌকার ছাউনির নিচে থেকে রোদের হাত থেকে রক্ষা পেয়েছেন এই নাবিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App