×

আন্তর্জাতিক

১৪ বছর কারাদণ্ড হতে পারে ইমরান খানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১২:০১ পিএম

১৪ বছর কারাদণ্ড হতে পারে ইমরান খানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন সে দেশের আইনমন্ত্রী আজম নাজির তারার। তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি নথি উন্মোচন করে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করার অভিযোগ রয়েছে ইমরান খানের বিরুদ্ধে বিষয়টি প্রমাণিত হলে তাঁর এই জেল হবে। খবর: জিও টিভির। গেল বৃহস্পতিবার ইসলামাবাদে একটি প্রেস কনফারেন্সে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন পাকিস্তানের আইনমন্ত্রী। তিনি আরও বলেন, সাইফার হচ্ছে একটি সরকারি শ্রেণিবদ্ধ নথি, যেটি কখনও প্রকাশ করা যাবে না বা কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ইমরান খান এটিকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। এ বিষয়ে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) তাঁকে তলব করেছিল। আইনমন্ত্রী বলেন, সাইফারের নির্বিচারে ব্যবহার করে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিলেন ইমরান খান; যেটি সাবেক মুখ্যসচিব আজম খানের স্বীকারোক্তিমূলক বক্তব্য থেকে স্পষ্ট করেছে। পিটিআইয়ের চেয়ারম্যান এটি তাঁর নিজের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ব্যবহার করেছেন। তিনি আরও দাবি করেন, তিনি যখন ইমরানের সঙ্গে এই নথি নিয়ে আলোচনা করেছিলেন, তখন ইমরান খান উচ্ছ্বসিত ছিলেন। তিনি এটিকে আমেরিকার ভুল বলে অভিহিত করেছিলেন। যদি গোপন নথিটি প্রকাশ করা হয় এবং এর বিষয়বস্তু তার স্বার্থের জন্য ফাঁস করা হয়, তবে ইমরান খানের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App