×

আন্তর্জাতিক

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, ১০ সেনাসহ নিহত ৩৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৮:৪৬ এএম

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, ১০ সেনাসহ নিহত ৩৪

ছবি: বিবিসি

আলজেরিয়ায় ভয়াবহ আকারে দাবানল ছড়িয়ে পড়েছে।এতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ সেনাসদস্যও রয়েছেন।আহত হয়েছেন অসংখ্য মানুষ।

দেশটির সরকার জানিয়েছে, দাবনলের জেরে হাজারও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আগুন নেভানোর চেষ্টার সময় প্রাণ হারান তারা। খবর বিবিসির।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার উত্তর আফ্রিকার এই দেশটির ১৬টি প্রদেশে ৯৭টি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে।

জানা যায়, দাবানলে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে হাজারও মানুষকে। প্রায় ৮ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ভয়াবহ এই দাবানলে ২৬ জন আহত হয়েছেন এবং ফেনাইয়া, বেজাইয়া, জাবারবার ও বুইরায় দেড় হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় ১০ সেনা নিহত হয়েছেন।

সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত প্রবল বাতাসের কারণে আগ্রন দ্রুত ছড়িয়ে পড়ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তারা। আলজেরিয়ার উত্তরাঞ্চল সাম্প্রতিক দিনগুলোতে রেকর্ড তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে। এমনকি এই অঞ্চলের অনেক স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

আলজেরিয়ার আবহাওয়া অফিস সতর্ক করে বলেছে, চলতি মাসের শেষ পর্যন্ত দেশের উত্তরে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App