×

আন্তর্জাতিক

ইউক্রেনকে ব্ল্যাক হর্নেট ড্রোন দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১২:২৫ এএম

ইউক্রেনকে ব্ল্যাক হর্নেট ড্রোন দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান ও ছোট ড্রোন সহ অতিরিক্ত ৪০০ মিলিয়ন ডলারের অতিরিক্ত নিরাপত্তা সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সহায়তা প্যাকেজে প্রথমবারের মতো গুপ্তচর ব্ল্যাক হর্নেট ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র। খবর: আল-জাজিরার। ব্ল্যাক হর্নেট ন্যানো মূলত অত্যাধুনিক চালকবিহীন আকাশযান (ড্রোন)। পাখির মতো দেখতে এ ড্রোনের ওজন মাত্র ১৭ থেকে ১৮ গ্রাম। এর দৈর্ঘ্য প্রায় ১০০ মিলিমিটার এবং প্রস্থ প্রায় ২৫ মিলিমিটার। ভারী ও বড় না হওয়ায় সেনারা সর্বত্র এটা সঙ্গে রাখতে পারেন। বিশেষ এই ড্রোন যেখানে ওড়ানো হয়, তার আশপাশের এলাকার উচ্চ মানসম্পন্ন ছবি ও ভিডিও ধারণ করতে পারে। ২০১১ সালের দিকে নরওয়ের ক্ষুদ্র ড্রোন হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান প্রক্স ডায়নামিকস্‌ এটি তৈরি করে। এখন এটি তৈরি করে এফএলআইআর আনম্যানড অ্যারিয়াল সিস্টেমস নামে নরওয়ের আরেকটি প্রতিষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App