×

আন্তর্জাতিক

সু চির ৫ 'অপরাধ' ক্ষমা করেছে জান্তা সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৪:৫৫ পিএম

সু চির ৫ 'অপরাধ' ক্ষমা করেছে জান্তা সরকার
সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির ৫টি অপরাধ ক্ষমা করার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। সু চির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এবং এর মধ্যে মাত্র পাঁচটি অভিযোগ ক্ষমা করার ঘোষণা দেয়া হয়েছে।তাকে এ পর্যন্ত ১৯টি মামলায় দেষী সাব্যস্ত করে সাজা দেয়া হয়েছে। খবর: রয়টার্সের। জান্তার মুখপাত্র জাও মিন তুন বলেছেন, ক্ষমা ঘোষণার অর্থ হচ্ছে সু চির জেলের মেয়াদ ছয় বছর কমবে। এ পাঁচ অপরাধে তাকে ৩৩ বছরের সাজা দেয়া হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলে নেয়ার পর থেকে বন্দি রয়েছেন সু চি। তবে নোবেল বিজয়ী এই নেত্রীকে গত সপ্তাহে রাজধানী নেপিদোর কারাগার থেকে মুক্ত করে তার বাড়িতে গৃহবন্দি রাখা হয়েছে। উসকানি ও নির্বাচনী জালিয়াতি থেকে শুরু করে দুর্নীতি পর্যন্ত বিভিন্ন ধরনের অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর সেগুলোর বিরুদ্ধে আপিল করছেন অং সান সু চি। যদিও যেকোনো ধরনের অপরাধে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App