×

আন্তর্জাতিক

অস্থিতিশীলতা তৈরির কারণে সেনেগালে নিষিদ্ধ টিকটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৩:৪৬ পিএম

অস্থিতিশীলতা তৈরির কারণে সেনেগালে নিষিদ্ধ টিকটক

ছবি: সংগৃহীত

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করেছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। বুধবার (২ আগস্ট) অস্থিতিশীলতা তৈরির হাতিয়ারে পরিণত হয়েছে যুক্তি দেখিয়ে দেশটির যোগাযোগমন্ত্রী বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টিকটকের অ্যাক্সেস স্থগিত থাকবে।

এক বিবৃতিতে দেশটির যোগাযোগমন্ত্রী বলেন, টিকটক অ্যাপ্লিকেশন এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে ঘৃণা ও ধ্বংসাত্মক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য লোকজন পছন্দ করে। এটি দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর বিরুদ্ধে বিদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনার পর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিরোধীদলীয় এই নেতার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে দেশটিতে তার কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভ করছেন।

প্রসঙ্গত, চলতি বছরজুড়ে সেনেগালে বিক্ষিপ্তভাবে সহিংস বিক্ষোভ-প্রতিবাদ দেখা গেছে। আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য সোনকোর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন দেশটির বিরোধীদলীয় সমর্থকরা। তারা বলেছেন, প্রেসিডেন্ট ম্যাকি সাল তার নির্বাচনী পথ পরিষ্কার করার লক্ষ্যে এসব বানোয়াট অভিযোগ এনেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App