×

আন্তর্জাতিক

দ. কোরিয়ায় শপিংমলে ছুরি হামলা নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ১০:২৭ এএম

দ. কোরিয়ায় শপিংমলে ছুরি হামলা নিহত ১
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছের একটি শহরে এক ব্যক্তি প্রথমে পথচারীদের উপর গাড়ি তুলে দেয় এবং পরে গাড়ি থেকে নেমে একটি শপিংমলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। বৃহস্পতিবার সিওংনাম শহরে একটি সাবওয়ে স্টেশেনের কাছে ব্যস্ত সময়ে এ ঘটনা ঘটে।খবর বিবিসি ও রয়টার্সের। ব্যস্ত শপিং সেন্টারে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। ২০ বছর বয়সী ওই হামলাকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তবে তার হামলার উদ্দেশ এখনও জানা যায়নি। আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংবাদ মাধ্যমে হামলার এই ঘটনাকে ‘তাণ্ডব’ বলে বর্ণনা করা হয়েছে। হামলার সময় তিনি সম্পূর্ণ কালো রঙের পোশাক পরে ছিলেন। মাত্র দুই সপ্তাহ আগে সিউলে আরেকটি ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছিলেন।সিউলে এ ধরনের হামলার ঘটনা খুব একটা ঘটতে দেখা যায় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App