×

আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০১:২২ পিএম

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৩০

ছবি: জিও নিউজ

বগির ভেতর আটকা অনেকে

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এতে আহত হয়েছেন আরও ৮০ জনের বেশি যাত্রী। খবর জিও নিউজের।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে সোমবার (৭ আগস্ট) এ তথ্য জানা যায়।

স্থানীয় কর্মকর্তারা জানান, রবিবার করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে নবাবশাহ জেলার সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যুত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

বেনজিরাবাদ বিভাগের কমিশনার আব্বাস বালোচ এক বিবৃতিতে বলেছেন, এই দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন মারা গেছে এবং এখনও একটি বগিতে যাত্রীরা আটকে আছেন। ঘটনাস্থলে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসায় জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থার ঘোষণা দেয়া হয়েছে।

দুর্ঘটনার পর সিন্ধুর অভ্যন্তরীণ জেলাগুলোতে এবং সেখান থেকে অন্য জেলায় ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এ দুর্ঘটনায় প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বেনজিরাবাদ পুলিশের ডিআইজি ইউনিস চান্দিও জানান, লাইনচ্যুত ১০টি বগির মধ্যে ৯টি থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে।

বাকি একটি বগিতে উদ্ধারকাজ চালাতে ভারী যন্ত্রপাতি দরকার বলে জানান তিনি।

এর আগে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল, উদ্ধারকাজ শেষ করতে ১৮ ঘণ্টা সময় লাগতে পারে। আর রেল চলাচল স্বাভাবিক করতেও সময় লাগবে, কারণ এর জন্য লাইনচ্যুত বগিগুলো সরাতে হবে।

যদিও বগি লাইনচ্যুত হওয়ার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App