×

আন্তর্জাতিক

১০ মিনিটে হৃদরোগ শনাক্ত করার কিট আবিষ্কার ইরানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১০:৩৬ এএম

১০ মিনিটে হৃদরোগ শনাক্ত করার কিট আবিষ্কার ইরানের
ইরানের একটি গবেষণা প্রতিষ্ঠান দ্রুততম সময়ের মধ্যে হৃদরোগ শনাক্ত করার কিট আবিষ্কার করেছে। এরফলে দেশের প্রয়োজন মেটানোর পাশাপাশি কিটটি বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। একজন মানুষের হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা মাত্র ১০ মিনিটের মধ্যে এই কিট ব্যবহার করে শনাক্ত করা সম্ভব হবে। এরফলে যেমন বহু মানুষের জীবন বাঁচবে তেমনি স্বাস্থ্যসেবা খাতের খরচ কমে আসবে। খবর: ফার্স নিউজের। মানবদেহের হৃদযন্ত্রের পেশী ক্ষতিগ্রস্ত হলে রক্তে ট্রোপোনিন নামক একটি প্রোটিন নিঃসরিত হয়। এ অবস্থায় মানুষের আঙ্গুল থেকে মাত্র এক ফোঁটা রক্ত নিয়ে এ কিটে স্থাপন করলে রক্তের ট্রোপোনিনের মাত্রা শনাক্ত করা সম্ভব হয়। রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করার মতো মাত্র ১০ মিনিটের এই টেস্ট হাসপাতালের পাশাপাশি ঘরে বসেও যে কেউ করতে পারবেন। এই কিট ব্যবহার করে একজন মানুষ বুঝতে পারবেন যে, তিনি কোনো আলামতবিহীন হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিনা। ফলে তার পক্ষে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা বলেছেন, এই কিটের স্পর্শকাতরতা শতকরা ৯৮ ভাগ এবং ইরানের জাতীয় ও আন্তর্জাতিক নিরীক্ষণ প্রতিষ্ঠানগুলো কিটটির কার্যকারিতা অনুমোদন করেছে। বর্তমানে ইরানের বহু হাসপাতালে কিটটি ব্যবহৃত হচ্ছে এবং এরইমধ্যে চিকিৎসা সেবা খাতে দেশের ২০ থেকে ৩০ লাখ ইউরো সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। উন্নত দেশগুলোতে আগে থেকেই এ ধরনের কিট পাওয়া যায়। তবে সেগুলো অত্যন্ত ব্যয়বহুল। ইরানি গবেষণা প্রতিষ্ঠানে তৈরি কিটটি শতভাগ ইরানি প্রযুক্তিতে তৈরি এবং এটির দাম তুলনামূলক অনেক কম। ইরানের গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, তারা প্রতিবেশী দেশগুলোতে কিটটি রপ্তানির পরিকল্পনা হাতে নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App