×

আন্তর্জাতিক

ইংল্যান্ডে অভিনব প্রতিযোগিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৬:৩১ পিএম

ইংল্যান্ডে অভিনব প্রতিযোগিতা
ইংল্যান্ডে ঘাস কাটা নিয়ে দীর্ঘ ১৪ ঘণ্টাব্যাপী অভিনব এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সে মহা আড়ম্বড়ে অনুষ্ঠিত হয় বার্ষিক এই প্রতিযোগিতা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের অর্ধশত দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।অংশগ্রহণকারীরা সবাই ঘাস ছাঁটাই কর্মী। অংশগ্রহণকারী ৫০টি দলের প্রতিটির সদস্য সংখ্যা তিনজন করে। প্রতিযোগিতা খুব সহজ নয়। প্রতি বছর ১২ ঘণ্টাব্যাপী হলেও এবারের রেস ছিল ১৪ ঘণ্টার। পার হতে হয় ৫০০টি ধাপ। গতি থাকতে হবে ঘণ্টায় ৫০ মাইলের মধ্যে। প্রয়োজনে থেমে জ্বালানি নেয়া যাবে। যন্ত্রপাতির ঝামেলা থাকলেও সেরে নিতে হবে ট্র্যাকে। তবে সবকিছু হতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। দীর্ঘ সময়ের কারণে শনিবার সন্ধ্যায় হওয়া এই প্রতিযোগিতা শেষ হয় রবিবার ভোরে। এবারের বিজয়ী দলের নাম বুলসে রেসিং। বুলসে রেসিংয়ের এক প্রতিযোগি বলেন, এটি একটি দীর্ঘ জার্নি ছিল। আমরা ইঞ্জিনের ওপর চাপ কম দিয়েছি। সেটাই কাজ করেছে। সত্যি বলতে, এখনও বিশ্বাস হচ্ছে না যে, আমরা জয় পেয়েছি। উল্লেখ্য, যুক্তরাজ্যের ঘাস ছাঁটাই কর্মী রেসারদের একটি সংগঠন আছে- ব্রিটিশ লন মোয়ার রেসিং অ্যাসোসিয়েশন। এবার সংগঠনটির ৫০তম বার্ষিকী ছিল। সূত্র: ইয়াহু নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App