×

আন্তর্জাতিক

সৌদি আরবে এবার ২৪-ঘণ্টার সাংস্কৃতিক টিভি চ্যানেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১১:৫৬ এএম

সৌদি আরবে এবার ২৪-ঘণ্টার সাংস্কৃতিক টিভি চ্যানেল

সৌদি আরবে এবারই প্রথম চালু হচ্ছে চব্বিশ ঘণ্টার সাংস্কৃতিক টিভি চ্যানেল। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় এবং এমবিসি গ্রুপ একটি সাংস্কৃতিক টিভি চ্যানেল চালু এবং সম্প্রচারের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

বুধবার (১৬ আগস্ট) দেশটির সংস্কৃতি-মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান এবং এমবিসি গ্রুপের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলওয়ালিদ বিন ইব্রাহিন আল-ব্রাহিম টিভি চ্যানেলটি চালু ও পরিচালনা বিষয়ক একটি চুক্তিতে সই করেছেন।

চ্যানেলটি চব্বিশ ঘণ্টাই বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে যা সৌদির ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশ ও বিশ্বে পরিচিত করে তুলতে সহায়ক হবে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল-আরাবিয়া।

শহিদ অ্যাপ্লিকেশনসহ স্যাটেলাইট এবং ডিজিটাল উভয় চ্যানেলে এমবিসি প্যাকেজের অংশ হিসাবে চ্যানেলটি আগামী সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হবে। চ্যানেলটিতে ভিন্ন আঙ্গিকে শিল্পকলা, সাহিত্য, ঐতিহ্য, কবিতা, থিয়েটার, সিনেমা, ডিজাইন, ফ্যাশন এবং রন্ধনশিল্পসহ অনন্য সৌদি তুলে আনা হবে। দেশটির সব ক্ষেত্রে দ্রুত প্রযুক্তিগত উন্নয়নের সংমিশ্রণে দক্ষতা অর্জন ও পরিবর্তনশীলতার প্রতি স্থানীয় এবং বিশ্বব্যাপী দর্শকের চাহিদা মাথায় রেখে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App