×

আন্তর্জাতিক

ডোমিনিকান রিপাবলিকে বিস্ফোরণে শিশুসহ নিহত ২৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০১:১৯ পিএম

ডোমিনিকান রিপাবলিকে বিস্ফোরণে শিশুসহ নিহত ২৫

ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকে ভয়াবহ বিস্ফোরণে চার মাস বয়সী এক শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় সোমবার দেশটির সান ক্রিস্টোবাল শহরে এই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে। এরপর বুধবার (১৬ আগস্ট) মৃতের সংখ্যা ১১ জন থেকে বেড়ে ২৫ জনে পৌঁছায়। খবর বিবিসির।

এছাড়া জীবিতদের সন্ধানে উদ্ধার কর্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

সোমবার সান ক্রিস্টোবাল শহরের বাণিজ্যিক এলাকায় কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। অবশ্য বিস্ফোরণের বেশ কয়েক ঘণ্টা পরও ঘটনাস্থলে ধোঁয়া এবং আগুন জ্বলতে দেখা যায়।

এদিকে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট লুইস আবিনাদার। মঙ্গলবার তিনি বলেছেন, নিখোঁজদের শনাক্ত করার জন্য আমরা মানবিকভাবে যা সম্ভব তা করছি।

বিস্ফোরণে কয়েক ডজন লোক আহত হয়েছেন এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বিস্ফোরণের পর যে নয়টি ভবনে আগুন লেগে যায়, তার মধ্যে চারটিতে শতাধিক দমকলকর্মী এখনও আগুন নেভানোর চেষ্টা করছেন।

ধ্বংস হওয়া ভবনগুলোর মধ্যে হার্ডওয়্যারের দোকান, ভেটেরিনারি ক্লিনিক এবং প্লাস্টিক কারখানাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App