×

আন্তর্জাতিক

হিমাচলে ভূমিধস, মৃত্যু বেড়ে ৭৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০১:৫৮ পিএম

হিমাচলে ভূমিধস, মৃত্যু বেড়ে ৭৪

ছবি: এনডিটিভি

ক্ষতি ১০ হাজার কোটি রুপি

ভারতের হিমাচল প্রদেশে বৃহস্পতিবার ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ঢল ও ভূমিধসে মৃতের সংখ্যা আরো বেড়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪।

শুক্রবার (১৮ আগস্ট) উদ্ধারকর্মীরা শিমলায় শিবমন্দিরের ধ্বংসাবশেষ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করেছে। খবর এনডিটিভির।

হিমাচল প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, চাম্বায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিমলায় তিনটি বড় ভূমিধসে প্রাণ হারিয়েছেন ২১ জন। যার একটি সামার হিলের শিবমন্দিরের ভূমিধস।

বর্ষা শুরু হওয়ার পর থেকে ৫৫ দিনে ওই রাজ্যে ১১৩টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) ২ হাজার ৪৯১ কোটি রুপি ও ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) ১০ হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, শিমলার সামার হিলে রেললাইনের একটি অংশ ভেসে গেছে। সাম্প্রতিক ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ পাহাড়সম চ্যালেঞ্জ।

বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশগতভাবে ভঙ্গুর হিমালয়ে অবৈজ্ঞানিকভাবে স্থাপনা নির্মাণ, বনভূমি হ্রাস এবং জলপ্রবাহকে বাধা দেওয়ার মতো কাঠামোর কারণে ঘন ঘন ভূমিধস হয়।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) শিমলা, সোলান, মান্ডি, চাম্বাসহ পার্শ্ববর্তী এলাকায় বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে কয়েকটি স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

রোববার থেকে শুরু করে টানা তিন দিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে রাজ্যে। মঙ্গলবারের পর বৃষ্টি কমেছে এবং বৃহস্পতিবার কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে।

২৪ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশে বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় অন্তত ২১৭ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App