×

আন্তর্জাতিক

ক্রিমিয়ায় চালানো এস-২০০ মিসাইল হামলা ঠেকাল রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০১:৪১ পিএম

ক্রিমিয়ায় চালানো এস-২০০ মিসাইল হামলা ঠেকাল রাশিয়া
ক্রিমিয়ার ওপর শুক্রবার রাতভর ইউক্রেনের চালানো এস-২০০ মিসাইল হামলা প্রতিহত করেছে রাশিয়া। শনিবার সকালে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।তবে, এ বিষয়ে ইউক্রেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর তাসের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাতে ক্রিমিয়ার ওপর ইউক্রেনের চালানো এস-২০০ মিসাইল হামলার সময় সঙ্গে সঙ্গে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো শনাক্ত করে আকাশেই ধ্বংস করে দেয়। ইউক্রেনের এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে গত ১২ আগস্ট ক্রিমিয়া সেতুতে দুই দফা মিসাইল হামলা চালিয়ে ছিল ইউক্রেন।সেবারও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই হামলা প্রতিহত করেছিল। উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপটি দখল করে নেয় রাাশিয়া।এর পর থেকেই ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্ব শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App