×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে চায় দ. কোরিয়া ও জাপান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৩:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে চায় দ. কোরিয়া ও জাপান

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে।

একইসঙ্গে দক্ষিণ চীন সাগরে চীনের ‘বিপজ্জনক ও আগ্রাসী আচরণের’ তীব্র নিন্দা জানিয়েছে দেশগুলো।

এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সক ইয়ল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে নিয়ে এ শীর্ষ বৈঠকের আয়োজন করে বাইডেন প্রশাসন।

চীনের বাড়তে থাকা শক্তি ও উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মুখে ঐক্য প্রদর্শনের উদ্দেশে এ বৈঠকের আয়োজন করা হয়। খবর রয়টার্সের।

বৈঠকের বিষয়ে দেয়া বিবৃতিতে সংকটকালে তাৎক্ষণিকভাবে আলোচনার বিষয়ে অঙ্গীকারবদ্ধ বলে জানায় তিন দেশ। একই সঙ্গে আঞ্চলিক চ্যালেঞ্জ, উসকানি ও সাধারণ স্বার্থের ওপর হুমকি মোকাবিলায় সমন্বিত প্রতিক্রিয়া জানানোর বিষয়ে একমত হওয়ার কথাও জানায় দেশ তিনটি।

যুক্তরাষ্ট্র ও এশিয়ার মিত্র দুই দেশ প্রতি বছর সামরিক মহড়া আয়োজনের বিষয়ে সম্মত হয়। একই সঙ্গে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে ২০২৩ সালের শেষ নাগাদ তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান করার বিষয়ে একমত হয় যুক্তরাষ্ট্রসহ তিন দেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App