×

আন্তর্জাতিক

রাশিয়ার রেলস্টেশনে ইউক্রেনের ড্রোন হামলা, আহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১০:২১ এএম

রাশিয়ার রেলস্টেশনে ইউক্রেনের ড্রোন হামলা, আহত ৫
রাশিয়ার একটি রেলস্টেশনের ছাদে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। ইউক্রেন সীমান্ত থেকে দেড়'শ কিলোমিটার দূরে রাশিয়ার কুরস্ক শহরে অবস্থিত ওই রেলস্টেশ রবিবার ভোরে ওই ড্রোন হামলা চালানো হয়। খবর: তাসের। শহরটির গভর্নর রোমান স্টারোভোইট এক টেলিগ্রাম বার্তায় রবিবার সকালে এ তথ্য জানান। আতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন নিহত হওয়ার একদিন পর রুশ রেলস্টেশনে এ হামলা হয়েছে। এ হামলার আশঙ্কায় রাশিয়ার রাজধানী মস্কোর দুই বিমানবন্দরে শনিবার রাত থেকে বিমান উঠা-নামা বন্ধ করে দেয়া হয়। ধারনা করা হয়, ইউক্রেনের সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মস্কোর দমোদেদভো ও ভিনোকভো বিমানবন্দর দুটি হঠাৎ বন্ধ করে দেয়া হয়েছে। বিমানবন্দর দুটিতে আসা পূর্বনির্ধারিত ফ্লাইটগুলোকে মস্কোর আরেক বিমানবন্দর শেরেমেৎউয়েভোতে অবতরণের জন্য পাঠানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দমোদেদভো ও ভিনোকভো বিমানবন্দরে বিমান উঠা-নামা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App