×

আন্তর্জাতিক

রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৮:৩৮ এএম

রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

ছবি: বিবিসি

রাশিয়ার দূরপাল্লার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন।

রাশিয়ার ভিতরে ঢুকে ইউক্রেনীয় ড্রোন এই হামলায়, তাতে বিমান ঘাঁটিতে থাকা রুশ ওই যুদ্ধবিমান ধ্বংস হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) হামলার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হামলায় ধ্বংস হয়ে যাওয়া ওই বিমানটি টুপোলেভ টু-২২ মডেলের একটি সুপারসনিক বোমারু বিমান।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে অবস্থিত সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপোলেভ টু-২২ বিমানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

মূলত যেসব বিমান শব্দের চেয়ে দ্রুত গতিতে উড়তে পারে তাদেরকে সুপারসনিক বিমান বলা হয়। টুপোলেভ টু-২২ সোভিয়েত ইউনিয়নের প্রথম সুপারসনিক বিমান। ১৯৬২ সালে নির্মিত এই বিমান প্রত্যাশা অনুযায়ী তেমন সফলতা দেখাতে পারেনি।

তবে চলমান যুদ্ধে ইউক্রেনের শহরগুলোতে বিমান হামলায় এই বিমানগুলো ব্যবহার করে আসছে রাশিয়ার সামরিক বাহিনী।

মস্কো বলেছে, ড্রোন হামলায় একটি বিমান ‘ক্ষতির শিকার’ হয়েছে। তবে ইউক্রেন এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

তথ্যসূত্র বলছে, ধ্বংস হওয়া রাশিয়ান টু-২২ বোমারু বিমানটি শব্দের দ্বিগুণ গতিতে উড়তে পারে এবং ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ করার জন্য এই বিমান ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া।

অন্যদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শনিবার মস্কোর সময় সকাল ১০টার দিকে ‘কপ্টার-টাইপ ইউএভি’-র মাধ্যমে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে তারা হামলার শিকার স্থানকে ‘নভগোরড অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটি’ হিসাবে উল্লেখ করেছে।

মূলত সেখানেই সোলটসি-২ বিমানঘাঁটিটি অবস্থিত। মন্ত্রণালয় বলেছে, ‘হামলায় একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে; সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App